

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খুব বেশি আর্থিক মূল্য না থাকলেও, মনস্তাত্ত্বিক কারণে যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত।
মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সে জি-৭ সম্মেলনে যোগ দিয়ে কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ইরানের পুরো পারমাণবিক স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া একটি জটিল কাজ।
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এ ধরনের কাজ করার প্রয়োজনীয় সরঞ্জাম শুধু চীনের কাছেই রয়েছে। তবে তার মতে যেভাবেই হোক, এই কাজটি করা প্রয়োজন।
ট্রাম্প বলেন, তার বিশ্বাস ইরানের আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে দেশটি যদি আবারও সেই চেষ্টা করে, তাহলে তাদের ওপর নরক নেমে আসবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল এবং তারা সেই অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করত। আমার কারণেই এখন ইসরায়েলের অস্তিত্ব রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে বিনিয়োগ করার কোনো বাধ্যবাধকতা নেই। আলোচনার মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
সূত্র : বিবিসি