কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ

ড. জেমস ডালটনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ড. ফাহরিনা আহমেদ ও অন্যরা। ছবি : কালবেলা
ড. জেমস ডালটনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ড. ফাহরিনা আহমেদ ও অন্যরা। ছবি : কালবেলা

ঢাকার নদী, খাল এবং জলাধার পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহরিনা আহমেদ। তিনি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানান। তিনি বাংলাদেশের নদীগুলোর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ ও উন্নত করার জন্য একটি সমন্বিত নদী স্বাস্থ্য মূল্যায়ন ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউএনসিসিডি কপ ১৬-এর ফাঁকে আইইউসিএনের গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের পরিচালক ড. জেমস ডালটনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পরিবেশ সচিব ড. ফারহিনা বলেন, ঢাকার নগর পানি ব্যবস্থাপনা একসময় শহরের প্রাণ ছিল। কিন্তু বর্তমানে এটি দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক চাপের মুখে। এসব জলাধার পুনরুদ্ধার ও টেকসই নগর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে আইইউসিএনের পরিচালক ড. ডালটন বাংলাদেশকে ফ্রেশওয়াটার চ্যালেঞ্জ পার্টনারশিপ প্রোগ্রামে যোগদানের আমন্ত্রণ জানান। এ কর্মসূচিতে ৪৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩ লাখ কিলোমিটার নদী এবং ৩৫ কোটি হেক্টর জলাভূমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রোগ্রাম।

তিনি বলেন, এই উদ্যোগে অংশগ্রহণ বাংলাদেশের পানি সম্পদ পুনরুদ্ধারের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জাতিসংঘের ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক (২০২১-২০৩০) বাস্তবায়নে সহায়ক হবে।

এর আগে একই দিনে, টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে একটি উচ্চ র্যায়ের আলোচনায় অংশ নেন ড. ফাহরিনা আহমেদ। সেখানে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমি, পানি ও জীববৈচিত্র্যের সংরক্ষণ কৃষি পরিকল্পনার অংশ হওয়া জরুরি।

বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, অতিরিক্ত মহাপরিচালক(চলতি দায়িত্ব) ড. মো. সোহরাব আলী এবং মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ-১) রুবিনা ফেরদৌসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X