বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

আ খ ম হাসান। ছবি - সংগৃহীত
আ খ ম হাসান। ছবি - সংগৃহীত

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন অভিনেতা আ খ ম হাসান। তবে এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ ‘ভুনা ভাই’ চরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ায় মিলছে ব্যাপক সাড়া।

সম্প্রতি বাংলা নাটক ফেসবুক গ্রুপে আ খ ম হাসানের একটি ছবি পোস্ট করে একজন দর্শক মন্তব্য করেন, ‘এভাবেও ফিরে আসা যায়।’ ওয়াহিদ আনাম পরিচালিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ তার অভিনীত ‘ভুনা ভাই’ চরিত্রটি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

দর্শকদের এই ভালোবাসা অভিনেতার নজরও এড়ায়নি। প্রতিক্রিয়া জানিয়ে আ খ ম হাসান বলেন, 'এত এত ফোন আগে কোনো কাজে পাইনি। ফেসবুকেও অনেকেই লিখেছেন। মনে হচ্ছে যেন দ্বিতীয় ইনিংস শুরু করেছি। আমার দর্শক তো ইউটিউব আর টেলিভিশনে, সেখানে ওটিটির দর্শকের এ ভালোবাসায় প্রমাণ হয় আমি হয়তো ভালো অভিনয় করেছি।'

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২২ জুন মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই প্রজেক্টেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আ খ ম হাসানকে। যদিও চরিত্রটির বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

নতুন কাজটি নিয়ে অভিনেতা বলেন, 'এখানেও দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। ভালো লাগার বিষয় হলো, নির্মাতা বলেছেন, তিনি আমাকে চিন্তা করেই চরিত্রটা লিখেছেন। একজন অভিনেতার জন্য এটা অনেক বড় পাওয়া।'

ওটিটি মাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আ খ ম হাসান। তার ভাষ্য, 'মঞ্চ থেকে টেলিভিশন, ইউটিউবে কাজ করেছি। এখন ওটিটির নির্মাতারা ডাকছেন। অনেক তরুণ ওটিটির নেতৃত্ব দিচ্ছেন, তারা টেকনিক্যাল দিক দিয়ে অনেক বেশি পড়াশোনা করা। আর কাজের ক্ষেত্রে ওটিটিতে বাজেট বেশি। নির্মাতারা প্রতিটি দৃশ্য ধরে ধরে কাজ করেন। অন্য কাজের তুলনায় পরিশ্রম অনেক বেশি।'

দর্শকদের ইতিবাচক সাড়া এবং নির্মাতাদের আস্থার কারণে ওটিটিতে আ খ ম হাসানের নতুন যাত্রা আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ‘তাজমহল’-এর সাফল্যের পর এখন তার ভক্তদের অপেক্ষা ‘লাইফলাইন’-এ নতুন চমক দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X