কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খাদ্য ব্যবস্থা পরিবর্তনে জাতীয় সংলাপ

খাদ্য ব্যবস্থা পরিবর্তনে আয়োজিত জাতীয় সংলাপ। ছবি : সংগৃহীত
খাদ্য ব্যবস্থা পরিবর্তনে আয়োজিত জাতীয় সংলাপ। ছবি : সংগৃহীত

খাদ্য ব্যবস্থার পরিবর্তনের জন্য খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) উদ্যোগে ফুড সিস্টেম ট্রান্সফরমেশনের জন্য একটি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় জাতীয় কর্মসূচিতে উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল সমাধানকে সংহত করা এবং একসঙ্গে কাজ করে টেকসই, সহনশীল, স্বাস্থ্যকর এবং সমতাভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় খাদ্য ব্যবস্থা পথনির্দেশনা রচনা করেতে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্বব্যাপী অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং অন্যান্য উন্নয়ন ও সুশীল সমাজের অংশীদাররা অংশগ্রহণ করেন।

সরকারি সংস্থা, উন্নয়ন অংশীদার, একাডেমিয়া, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা ৫টি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রের ওপর আলোকপাত করেন, যা খাদ্য ব্যবস্থা রূপান্তরের জন্য অপরিহার্য। ক্ষেত্রগুলো হলো-

১. সকল মানুষের পুষ্টি নিশ্চিতকরণ। ২. প্রকৃতিভিত্তিক সমাধান। ৩. সমতাভিত্তিক জীবিকা, শোভন কর্ম এবং ক্ষমতায়িত সম্প্রদায়। ৪. দুর্বলতা, আঘাত ও চাপ মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধি। ৫. বাস্তবায়নের মাধ্যম –সুশাসন।

‘বাংলাদেশে টেকসই, সহনশীল, স্বাস্থ্যকর এবং সমতাভিত্তিক খাদ্য ব্যবস্থার রূপান্তর একটি চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই। সকল মানুষের পুষ্টি নিশ্চিতকরণ, প্রকৃতি-ভিত্তিক সমাধান, সমতাভিত্তিক জীবিকা উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং কার্যকর শাসন ত্বরান্বিত করার মাধ্যমে আমরা এমন একটি খাদ্য ব্যবস্থা তৈরি করতে পারি, যা শুধু আমাদের জনগণকে খাদ্য সরবরাহে সক্ষম নয়, বরং এটি পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিকভাবে টেকসই হবে, মন্তব্য করেন এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাদ্য পরিকল্পনা ও পরিপুষ্টি ইউনিটের গবেষণা পরিচালক মো. মাহবুবুর রহমান; প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান; বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস; আইএফএডির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচাঞ্চো; গেইনের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং এফএও প্রতিনিধি ড. জিয়াওকুন শি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X