শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল চলাচল এক লাইনে বন্ধ

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেলের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। আপাতত একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।

সোমবার ( ২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার পর বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে পৌনে ১০টার পরে একটি লাইনে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, মেট্রোরেলে পাশাপাশি দুটি লাইন রয়েছে মেট্রোরেলে। সকালে একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেকে কোনো কারণে চাপ পড়েছে। এ কারণে একটি লাইনে ট্রেন আটকে গেছে। তাই ওই লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, টেকনিশিয়ানরা গিয়ে ওই সমস্যা ঠিক করবেন। এরপর একসঙ্গে দুটি লাইনেই মেট্রোরেল চলবে।

এদিকে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।

যাত্রীরা জানায়, অনেকে সকাল সাড়ে ৮টার আগে থেকে স্টেশনে অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন ছাড়েনি। পৌনে ১০টার পরে এক লাইনে ট্রেন ছাড়ে।

এর আগে গত ৯ আগস্ট কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। তখন ডিএমটিসিএল জানায়, কোনো কারণে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X