কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে বরখাস্ত

আইন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
আইন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

অসদাচরণ ও পলায়নের গুরুতর অভিযোগের তদন্তের স্বার্থে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ৩ জুলাই মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ৩(গ) বিধিমতে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।’

এতে আরও বলা হয়, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর। আনীত অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। সেহেতু, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে অভিযুক্ত কর্মচারী প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাদি প্রাপ্ত হবেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আনিসুর রহমান। যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X