কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (০৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করার কথা জানায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ। এ ঘটনার পরপরই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

এতে বলা হয়, গ্রেপ্তারদের পরিচয় এবং অভিযোগসংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ান আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বা তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার জানায়, এ ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X