কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে হামলা করেনি বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (৩০ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি মোহাম্মদ শাহ আলম শিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে হামলা করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। এ ধরনের কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে ছড়ানো হয়েছে।

এই গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১০

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১১

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১২

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৩

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৪

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৫

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৭

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৮

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৯

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

২০
X