কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

ব্রাজিলের জার্সি পরে সাকিব আল হাসান ও রবিন মিয়া, নেইমারের স্বাক্ষরিত জার্সি। ছবি : সংগৃহীত
ব্রাজিলের জার্সি পরে সাকিব আল হাসান ও রবিন মিয়া, নেইমারের স্বাক্ষরিত জার্সি। ছবি : সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশের রবিন মিয়ার। ব্রাজিলের সাও পাওলোতে বসবাসকারী এই বাংলাদেশির সঙ্গে নেইমার ও তার পরিবারের ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় এসেছিল কাতার বিশ্বকাপের সময়ও।

সম্প্রতি রবিন মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নেইমার এবং তার বাবা নেইমার সিনিয়র তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। পাশাপাশি ব্রাজিলের প্রথম পর্বের তিনটি ম্যাচের টিকিটও পেয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশি সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে, ক্রিকেটার সাকিব আল হাসান নেইমারের দেওয়া ব্রাজিল জার্সি পরেই মাঠে গিয়ে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি নিয়ে মজাও করেছিলেন তিনি। সাকিব বলেছিলেন, ফেসবুকে ছবি পোস্ট করে লিখবেন—‘পল্টি’।

উল্লেখ্য, সাকিব দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত। এমনকি গত বিশ্বকাপের সময় তাকে আর্জেন্টিনার জার্সি পরে অনুশীলন করতেও দেখা গেছে।

রবিন মিয়া ও সাকিবের সেই যোগসূত্র প্রকাশ্যে আসে ব্রাজিল ও মরক্কোর ম্যাচের দিন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখতে যান সাকিব। সেখানে তার গায়ে দেখা যায় নেইমারের স্বাক্ষর করা একটি ব্রাজিল জার্সি। পাশে ছিলেন রবিন মিয়া নিজেও।

পরবর্তীকালে সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রবিন মিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’

উল্লেখ্য, পোস্টে তিনি যদিও উল্লেখ করেননি যে জার্সিটি তিনিই সাকিবকে দিয়েছেন। তবে জার্সিতে থাকা নেইমারের স্বাক্ষর এবং এর আগে রবিন মিয়ার পোস্ট করা জার্সির সঙ্গে মিল থাকায় অনেকেই ধারণা করছেন, সাকিবের পরা জার্সিটিই সেই উপহারের একটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১০

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১২

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৩

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৪

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৫

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৬

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৭

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৮

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৯

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

২০
X