কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলাম।

বাহিনীটির গণসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আনসার-ভিডিপর গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুস সাকিব খান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মতিয়ার রহমান ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্কেল অ্যাডজুটান্ট মো. শফিকুল ইসলাম।

গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে দুটি সেলাই মেশিন, ১২টি বাই সাইকেল, ৩৭টি ছাতা ও ৪৯টি হটপট পুরস্কার হিসেবে প্রদান করেন রেঞ্জ কমান্ডার।

রেঞ্জ কমান্ডার পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।

বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

গাজীপুর জেলার কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাশিয়া, সদর ও শ্রীপুর উপজেলা এবং টঙ্গী থানা আনসার-ভিডিপি কর্মকর্তাসহ গাজীপুর মহানগরীর আনসার সদস্য, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ২৫০ জনের অধিক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা সমাবেশে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X