চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রদল। ছবি : কালবেলা
নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রদল। ছবি : কালবেলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রদল।

শনিবার (২০ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলশী থানা ছাত্রদল নেতা মো. সাব্বির ভূঁইয়া।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. সাব্বির ভূঁইয়া বলেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি গোষ্ঠী আন্ডারগ্রাউন্ড থেকে তাদের দিকনির্দেশনা দিয়ে এসব অপতৎপরতায় সহযোগিতা করছে। সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে গুমের নাটক হিসেবে উপস্থাপন করে বর্তমান সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে। খুলশী থানা ছাত্রদলের পক্ষ থেকে আমরা এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সোচ্চার থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী নাইমুল ইসলাম ইমন, নুরুল ইসলাম আকাশ, মো. হৃদয়, শাকিল, মো. আল আমিন হোসেন, মো. শান্তউল আলম, আবিদ হোসেন ও সাকিব ইসলাম। এছাড়া ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কাজী রায়হান, মোহাম্মদ সুজন ও নাহিদ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১০

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৩

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৫

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৬

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৭

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৮

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৯

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

২০
X