কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

সীমাবদ্ধতার মধ্যেও নৌপুলিশের কাজ প্রশংসনীয়

নৌপুলিশ সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি : সৌজন্য
নৌপুলিশ সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি : সৌজন্য

নৌপথে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও নৌপুলিশ প্রশংসনীয় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নৌপুলিশ সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপুলিশের প্রশংসা করেন তিনি।

সচিব বলেন, নৌপথে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও নৌপুলিশ যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ রক্ষায় নৌপুলিশের গৃহীত বিভিন্ন কাজের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, নৌপুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার কারণে নৌপথে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিমাণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং নৌপথে যে কোনো প্রয়োজনে প্রথম সাড়াদানকারী ইউনিট হিসেবে নৌপুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।

নৌপুলিশের প্রধান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, নৌপুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপাররা সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X