শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রকাশ করল আইওএম 

বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রকাশ করল আইওএম 

অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এবং নীতিনির্ধারক, বাস্তবায়নকারী ও অংশীদারদের জন্য একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত দিকনির্দেশনা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রণয়ন করেছে। একই সঙ্গে ‘বাংলাদেশ অভিবাসন স্ন্যাপশট রিপোর্ট ২০২৪’ প্রকাশ করেছে আইওএম।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকায় ‘উন্নত অভিবাসনে জ্ঞানভিত্তিক উদ্যোগ’ (Building Knowledge for Better Migration) শীর্ষক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এই দুটি প্রকাশনার উন্মোচন করা হয়। বাংলাদেশ সরকারের সার্বিক দিকনির্দেশনায় ও ইউরোপীয় ইউনিয়ন, কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ (আইআরসিসি) এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় প্রণীত এ ম্যানুয়ালটি বাংলাদেশে প্রথমবারের মতো অভিবাসন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ তথ্য-সংগ্রহ ও প্রশিক্ষণমূলক প্রকাশনা হিসেবে তৈরি হয়েছে। এটি তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, সুষ্ঠু সমন্বয় এবং অভিবাসন প্রবণতা সম্পর্কে সমন্বিত বোঝাপড়া বৃদ্ধিতে সহায়তা করবে।

অভিবাসন ম্যানুয়ালটিতে ১৫টি বিস্তারিত মডিউল অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অভিবাসন সম্পর্কিত মূল ধারণা, বৈশ্বিক ও জাতীয় নীতি কাঠামো (যেমন গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ) এবং জেন্ডার, সুরক্ষা ও মানবাধিকারের মতো আন্তঃসম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সরকারি কর্মকর্তা, গবেষক ও উন্নয়ন সহযোগীদের জন্য একটি ব্যবহারিক প্রশিক্ষণ ও রেফারেন্স প্রকাশনা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ অভিবাসন স্ন্যাপশট রিপোর্ট ২০২৪ বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য একত্রিত করে দেশের অভিবাসন প্রবণতা, নীতিগত অগ্রগতি ও প্রস্তাবিত করণীয়গুলোর একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেছে। নির্ভরযোগ্য, বিভাজিত ও সময়োপযোগী অভিবাসন তথ্য সরকার, আইওএম এবং অংশীদার সংস্থাগুলোর জন্য একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করে, যা চলমান প্রবণতা শনাক্ত, লক্ষ্যভিত্তিক কর্মসূচি পরিকল্পনা এবং পরিবর্তনশীল অভিবাসন গতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ গ্রহণে সহায়তা করে। এটি তথ্য-নির্ভর নীতিনির্ধারণ, প্রভাব মূল্যায়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং কাঠামোগত উন্নয়নে অবদান রাখবে।

বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শ্রম রপ্তানিকারক দেশ, যা ২০২৪ সালে ২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জন করেছে। অভিবাসন দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং লাখ লাখ পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ উইং-এর মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মণ্ডল, এবং ইউরোপীয় ইউনিয়ন-এর উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেইজা। আইওএম-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো অনুষ্ঠানে অংশ নেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে ম্যানুয়াল ও স্ন্যাপশট রিপোর্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থার প্রতিনিধি এবং অভিবাসন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা তথ্যব্যবস্থা উন্নয়ন, জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও সুশাসিত অভিবাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১০

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১১

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১২

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৩

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৪

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৭

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৮

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৯

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

২০
X