বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

পাঁচ তারকা বিচারক। ছবি - সংগৃহীত
পাঁচ তারকা বিচারক। ছবি - সংগৃহীত

বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অংশ নিতে যাচ্ছে আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট–এর আঞ্চলিক আসর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ। সেই লক্ষ্যে দেশের প্রতিনিধি বাছাই করতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজন করছে ‘ভয়েজ অব বাংলাদেশ’।

প্রতিযোগিতাটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিচারকের আসনে থাকছেন দেশের পাঁচ জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব— ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। আর পুরো আয়োজনের সঞ্চালনা করবেন সংগীতশিল্পী ও উপস্থাপক তাহসান খান।

গত মে ও জুন মাসে আবেদন গ্রহণের পর প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং সেশন। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। তিনি দেশের হয়ে আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ অংশ নেবেন।

এশিয়ার প্রথম এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। আয়োজকদের তথ্য অনুযায়ী, এশিয়ান সংস্করণের বিজয়ীরা ভবিষ্যতে ইউরোভিশন সং কনটেস্টের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতা উপলক্ষে আগামী ২২ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান খান এবং পাঁচ বিচারককে। ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর পর্বগুলো সম্প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভিতে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X