কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : কালবেলা
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : কালবেলা

সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২৬৮ কর্মকর্তা। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে পদোন্নতি প্রদান করা হলো।

এতে বলা হয়, পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

অপর প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ছুটিতে থাকা দুই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, এসব কর্মকর্তা শিক্ষা ছুটি/লিয়েনে থাকায় তাদের পদোন্নতির আদেশ জারি করা হয়নি। শিক্ষাজনিত ছুটি/লিয়েন থেকে ফিরে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার পর আদেশ জারি করা হবে।

এই পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এই গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X