কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও ৫ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন বলেন, আমি আমার ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখানে ভিন্ন কোনো কারণ নেই। কোনো ইশারা বা চাপে সরে দাঁড়িয়েছেন এমন গুঞ্জন থাকলেও সেটি নাকচ করে দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন। মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির কারণে রিটার্নিং কর্মকর্তা গাজীপুর-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। তবে গাজীপুর-৫ আসনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল করে গাজীপুর-১ আসনের মনোনয়নের বৈধতা পান তিনি।

এর আগে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X