বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোক্তার ডিজির সঙ্গে সিসিএসের মতবিনিময়

ডিএনসিআরপির মহাপরিচালক ফারুক আহম্মেদের সঙ্গে সিসিএসের মতবিনিময়। ছবি : কালবেলা
ডিএনসিআরপির মহাপরিচালক ফারুক আহম্মেদের সঙ্গে সিসিএসের মতবিনিময়। ছবি : কালবেলা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক ফারুক আহম্মেদের সঙ্গে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ (অতিরিক্ত সচিব), পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল (যুগ্মসচিব) ও উপ-পরিচালক আফরোজা রহমান উপস্থিত ছিলেন। সিসিএসের পক্ষে নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণের কো-অর্ডিনেটর ইমরান শুভ্র, সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্না উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিসিএস দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা, বাজার পর্যবেক্ষণ এবং গবেষণামূলক কর্মকাণ্ডে যে ভূমিকা রেখে আসছে তা সত্যিই প্রশংসনীয়। সরকার ও বেসরকারি সংগঠনের এই পারস্পরিক সহযোগিতা আমাদের আরও কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।

সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, সিসিএস প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্বাস করে ভোক্তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা কেবল সরকারের একার দায়িত্ব নয় এটি একটি সমন্বিত সামাজিক দায়িত্ব। আমাদের মূল লক্ষ্য হলো ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। ভোক্তা অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে আমরা এ কাজগুলোকে আরও সুসংগঠিত করতে পারব। বিশেষ করে বিশ্ববিদ্যালয়-কলেজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার তদারকিতে স্বেচ্ছাসেবক দল গঠন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা করা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সিওয়াইবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সৌরভ মণ্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসরাফিল হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি তাজমুল হোসাইন, শেকৃবি সভাপতি কাজী নাফিস সোয়াদ, ঢাকা কলেজ সভাপতি ইমরান হোসাইন, সরকারি তিতুমীর কলেজ সাধারণ সম্পাদক হাসিব শিকদার, শেকৃবি শাখার সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X