কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশে ফিরবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান। তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট- আসিয়ানের ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদোর (জোকোই) আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় তার পাঁচ দিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেন। সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। শনিবার সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X