স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে সেরা দশে তাইজুল

তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় বাকি সংস্করণগুলো নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তারপরও টেস্টে এ বছর উজ্জ্বল সময় কেটেছে বাংলাদেশের। ঘরের মাঠে খেলা চার টেস্টের তিনটিই জিতেছে স্বাগতিকরা। তবে সবচেয়ে উজ্জ্বল ছিল নিউজিল্যান্ডের সঙ্গে জয়। বোলিংয়ে লাল বলের ক্রিকেটে বছরটা দারুণ কেটেছে তাইজুল ইসলামের। বছরজুড়ে উইকেটশিকারি বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এভারেজের দিক থেকে সেরা দুইয়েই বাঁহাতি এই স্পিনার।

এ বছর তুলনামূলকভাবে কম টেস্টই খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যেখানে খেলেছে ১৩টি, বাংলাদেশ খেলেছে মাত্র ৪টি। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের আট দলের মধ্যে যা সর্বনিম্ন। তারপরও বোলিংয়ে নিজেদের অন্যদের চেয়ে আলাদা করেছেন তাইজুল। চার ম্যাচে ১৮.৪৬ গড়ে উইকেট নিয়েছেন ২৪টি। দুবার করে ইনিংসে ৪টি ও ৫টি উইকেট নিয়েছেন তাইজুল। তবে গড়ের দিক থেকে বাংলাদেশ স্পিনারের চেয়ে এগিয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের। ৭ টেস্টে ১৭.০২ গড়ে তিনি নেন ৪১টি উইকেট।

এ তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। ১০ টেস্টে ৪৭ উইকেট নেন তিনি। এক ইনিংসে সর্বোচ্চ ৮টি উইকেট নেওয়ার রেকর্ড আছে অজি স্পিনারের। দুইয়ে থাকা অধিনায়ক প্যাট কামিন্স ১১ ম্যাচে নেন ৪২ উইকেট। টেস্ট থেকে অবসরে যাওয়া স্টুয়ার্ট ব্রড মাত্র ৮ টেস্টে নেন ৩৮ উইকেট। এক ম্যাচ বেশি খেলা অজি পেসার মিচেল স্টার্কও নেন সমানসংখ্যক উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X