কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

একাধিক পদে একজন থাকলে সে ফ্যাসিস্ট হবেই : বদিউল আলম

ড. বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত
ড. বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

একই ব্যক্তি দল ও সরকারপ্রধান হলে ফ্যাসিস্ট হবেই বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে ব্যবসা, বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, একজন ব্যক্তি দল ও সরকার- উভয়টির প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না; কমপক্ষে এই সংস্কারটি জরুরি। কারণ, একাধিক ক্ষমতাধর পদে একই ব্যক্তি থাকলে স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়। তখন শেখ হাসিনার মতো আরও স্বৈরশাসকের উদ্ভব দেখা দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম বড় বাধা হলো অস্বচ্ছ নির্বাচনী পরিবেশ। এটিকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন করা জরুরি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও গুরুতর দুর্বৃত্তায়ন দেখা দিয়েছে; এটি দূর করতে না পারলে সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে ‘টাকার খেলা’ বন্ধ করতে হবে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় আরও বিস্তারিত তথ্য দিতে হবে এবং তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। নির্বাচনী ব্যয়ের তথ্যও যাচাইয়ের আওতায় আনা প্রয়োজন। কোনো অপরাধীকে নির্বাচনী প্রক্রিয়ায় রাখা যাবে না। এ সময় তিনি সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেন।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিনিয়োগের বড় সমস্যা হলো লাল ফিতার দৌরাত্ম্য এবং সরকারের জটিলতা। হয়রানি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে ব্যবসা-বাণিজ্য আরও এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X