কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা

পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা। ছবি : কালবেলা
পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা। ছবি : কালবেলা

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) ৫ জন সদস্য বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক সেরা প্রতিবেদকের পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাওসার আজম। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান, জাহিদুর রহমান প্রমুখ।

স্টার নিউজের বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী টিআইবির অনুসন্ধানী প্রতিবেদন, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগোনিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট অ্যাওয়ার্ড, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ড ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম সবুজ বলেন, সদস্যদের পুরস্কৃত হওয়ায় ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আমরাও আনন্দিত। শুধু আনন্দ নয় বরং কোনো সদস্যদের বিপদেও আমরা পাশে থাকব। এজন্য কল্যাণ তহবিল গঠন করা সম্ভব হলে সদস্যদের ঋণ বা অনুদানে সহায়তা করার চিন্তা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X