রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কৃষিবিষয়ক লেখালেখিতে উৎসাহিত করতে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ চালু করেছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। সম্প্রতি খামারবাড়ির একটি হলরুমে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় এ বৈঠকে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী এবার পাঁচজনকে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড -২০২৫’ প্রদান করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষিবিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনগুলো থেকে নিরপেক্ষ বিচারকদের মূল্যায়নে সেরা প্রতিবেদন পুরস্কার বা অ্যাওয়ার্ড এর জন্য বিবেচিত হবে। সরকারের গুরুত্বপূর্ণ এক বা একাধিক উপদেষ্টা, খাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর ২০২৫।

নিয়মাবলি :

>মোট পাঁচজনকে পুরস্কার প্রদান করা হবে।

>১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য ই-মেইলে জমা দিতে হবে।

>সিরিজ প্রতিবেদন ব্যতীত একজন একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না।

>প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের ই-পেপার কপি এবং অনলাইন লিঙ্ক জমা দিতে হবে। মেইলে বিষয় লিখতে হবে : ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’।

>টেলিভিশন প্রতিবেদনের লিংক প্রেরণের ক্ষেত্রে প্রতিবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল/ফেসবুক পেজের হতে হবে।

>পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

>যথাযথ নিয়মে জমা দেওয়া প্রতিবেদনগুলো বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) কর্তৃক মনোনীত বিচারকমণ্ডলী মূল্যায়ন করবেন এবং এ ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক বিচারক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর, সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে।

ডকুমেন্টস সহ প্রতিবেদন পাঠানোর মেইল- [email protected]

যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৮৬৮৪১৩৫৯৫ (কাওসার আজম, সাধারণ সম্পাদক) এবং +৮৮০১৯৭৯ ৮৮১ ১৩৩ (ফারুক আহমাদ আরিফ-দপ্তর সম্পাদক)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X