কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ছবি : সংগৃহীত
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএআরএফ। একই মামলায় ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনকেও আসামি করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বিএআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক কাওসার আজম তাদের উদ্দেশ্যপ্রণোদিত ওই মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএআরএফের দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (আমলি–রামপুরা), ঢাকায় জনৈক মো. সালাউদ্দিন সি.আর. মামলা নং—৪৭৮ দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ মোট ১৭৬ জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় ১৭৪ নম্বরে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে এবং ১৭৩ নম্বরে ডিআরইউ প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেনকে আওয়ামী লীগ নেতা ও পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে; যা সাংবাদিক সমাজের কাছে অগ্রহণীয়।

সাংবাদিক নেতা সোহেলকে মিথ্যা মামলায় জড়ানোর উদ্বেগ জানিয়ে বিএআরএফ সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ‘মাইনুল হাসান সোহেল একজন পেশাদার সাংবাদিক, দায়িত্বশীল সংগঠক এবং স্বচ্ছ পরিচয়ের অধিকারী। প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনও দীর্ঘদিন ধরে দেশের রিপোর্টারদের শীর্ষ সংগঠন ডিআরইউতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের আওয়ামী লীগ নেতা হিসেবে দেখানোর কোনো প্রমাণ নেই, এমন অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পাওয়ারও সুযোগ নেই।’

বিবৃতিতে সবুজ এবং কাওসার অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এই দুজনকে মামলায় জড়িয়েছে—যা পরিষ্কারভাবে হয়রানির শামিল।

বিএআরএফ কার্যনির্বাহী কমিটি অবিলম্বে মামলা থেকে মাইনুল হাসান সোহেল এবং সোলাইমান হোসেনের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১০

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১১

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১২

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৩

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৪

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৫

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৬

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৭

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৯

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

২০
X