কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লাইজে শ্রেইনেমাকার। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লাইজে শ্রেইনেমাকার। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লাইজে শ্রেইনেমাকার।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের ওপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।

ডাচ বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তারা দুদেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারেও আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X