কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার আর্চবিশপ হাউসে রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর্চবিশপ হাউসের ব্যবস্থাপনায় ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের উদ্যোগে বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) আর্চবিশপ হাউসের হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, স্পেন, ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভ্যাটিকান সিটি, আর্জেন্টিনা ও কানাডার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। তাদের অনেকে পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতরা আচবিশপস্ হাউসে আসা শুরু করলে বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টাররা তাদের মূল গেট থেকে বরণ করে নেন। সন্ধ্যা পৌনে ৭টা থেকে পুনর্মিলনী অনুষ্ঠান বিশপ সুব্রত বি গমেজের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই ব্যস্ত সময়ে সময় বের করে আপনারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে ধন্যবাদ।

তিনি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন মার্কিন রাষ্ট্রদূতকে। কেননা তিনি সবেমাত্র রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন ও প্রথমবারের মতো আর্চবিশপ ভবনে এসেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X