কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিনিয়ত ডিমের চাহিদা ও চ্যালেঞ্জ বাড়ছে : খাদ্য উপদেষ্টা 

জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উদযাপন। ছবি : সংগৃহীত
জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উদযাপন। ছবি : সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে ডিমের চাহিদা ও চ্যালেঞ্জ নিয়মিত বাড়ছে। আগামীতে ডিম, মাছ ও মাংসের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পদক্ষেপ নিতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য নমুনা পরীক্ষার তথ্য ও গবেষণা প্রস্তাব আবেদন সেবা অনলাইনকরণের শুভ উদ্বোধন করেন।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, পাঙ্গাস মাছ উৎপাদনে যে বিভিন্ন উপকরণ ব্যবহার করা মন্দ কিছু নয়। তবে সেটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা মাথায় রাখতে হবে। দেশের সবার খাদ্য নিরাপদ করতে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য প্রস্তুত করতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করছি৷ আগের চেয়ে এখন সার ও কিটনাশকের ব্যবহারও বেড়েছে। আমার দাদাদের সময়ে এত বেশি সার ও কীটনাশকের ব্যবহার ছিল না। এসব অতিরিক্ত ব্যবহারের ফলে নিরাপদ খাদ্য উৎপাদন কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে। এসব আসলে কতটা স্বস্থ্যের জন্য ভালো সেটার বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

সভায় তুলে ধরা হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছর থেকে খাদ্য নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোপূর্বে পরীক্ষার কোন ডাটাবেজ সংরক্ষিত ছিল না এবং পরীক্ষার ফলাফল সর্বসাধারণের জন্য প্রকাশ করা হতো না। এ প্রথমবারের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য নমুনা পরীক্ষার ফলাফল ডাটাবেইজ আকারে প্রণয়ন শুরু এবং অনলাইনে প্রকাশের কার্যক্রম গ্রহণ করেছে। ২০২৪-২৫ অর্থবছরে মোট ২ হাজার ৮৭২টি প্যারামিটার পরীক্ষা করা হয়। এর আওতায় ৭৮ প্রকারের খাদ্যের ১৭১৩টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। খাদ্য নমুনা পরীক্ষার ডাটাবেজ ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, খাদ্যের ঝুঁকি প্রোফাইল তৈরি এবং গবেষকদের গবেষণা কাজে সহায়ক হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। ২০২২-২৩ অর্থবছরে ০৭টি গবেষণা প্রকল্প পরিচালনা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ৯টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ০৯ টি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১০টি গবেষণা পরিচালনা করা হয়। ইতোপূর্বে গবেষণা প্রস্তাব আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো। এ বছর গবেষণা প্রস্তাবের আবেদন অনলাইন পদ্ধতিতে চালু হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমূদুল হাসান শিকদার।

সভায় স্বাগত বক্তব্য দেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X