কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

ইনকিলাব মঞ্চ। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চ। ছবি : সংগৃহীত

শহিদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি। দলীয় সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, হাদি হত্যার ৫৪ দিন পার হলো। এখনো বিচার পাননি স্বজন ও সহকর্মীরা। ফলে বিচারের দাবিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। দুপুরের দিকে তারা সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তারা ব্যারিকেড ভাঙতে চাইলে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে।

বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে ইনকিলাব মঞ্চের আহত সদস্যসচিব ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে শুধু এতটুকু বলব, ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X