কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পূজা উদযাপন পরিষদের অভিনন্দন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো | ছবি : সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো | ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানায় সংঘটনটি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে বলেন, অমসৃণ ও দীর্ঘ পথ পেরিয়ে গণতন্ত্র উত্তরণের নতুন যাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তারা আরও বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে নির্বাচন একসময় ভীতি ও নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল। তবে এবারের নির্বাচনে সংখ্যালঘুরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, যা একটি নতুন ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

নেতারা বলেন, নির্বাচনের আগে তারা একাধিক দলে বিভক্ত হয়ে সারাদেশে সভা-সমাবেশের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত ও সংগঠিত করেছেন। এর ফলে ভোটকেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিবৃতিতে আশা প্রকাশ করে নেতারা বলেন, গণতন্ত্রের সুস্থ বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সবার সমঅধিকার নিশ্চিত করতে নতুন সরকার, বিরোধী দল ও সব রাজনৈতিক শক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X