কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান

ইয়াসের খান চৌধুরী (এমপি) | ছবি : সংগৃহীত
ইয়াসের খান চৌধুরী (এমপি) | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইলে (ময়মনসিংহ-৯) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইয়াসের খান চৌধুরী। এতে প্রায় ৩৫ বছর পর বাবার আসনটি নিজের করে নিয়েছেন। প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। সেখানে ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসের খান একজন প্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। দলকে ভালোবেসে দেশে এসে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব। ইয়াসেরের চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X