কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রধানমন্ত্রীকে তাহাফফুজে খতমে নবুওয়তের অভিনন্দন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যে, নির্বাচিত হলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করবেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবগঠিত সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শরীয়াহ পরিপন্থি কোনো আইন প্রণয়ন করবে না।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সরকারের নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনকে পুনর্গঠন ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে আরও কার্যকর, যুগোপযোগী এবং দ্বিনি খেদমতে সক্ষম প্রতিষ্ঠানে পরিণত করবেন বলে তিনি প্রত্যাশা করেন। এর মাধ্যমে দেশের ধর্মীয় শিক্ষা, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম আরও শক্তিশালী হবে।

এছাড়াও তিনি পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন রমজানের পবিত্রতা রক্ষা করেন, ইবাদত-বন্দেগিতে অধিক মনোনিবেশ করেন এবং নৈতিকতা, সংযম ও আত্মশুদ্ধির চর্চায় আত্মনিয়োগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X