কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে প্রধানমন্ত্রীর মোনাজাত

ভাষা শহীদদের জন্য মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা
ভাষা শহীদদের জন্য মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান তারা।

রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে আত্মোৎসর্গ করা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাতের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X