কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গুম-খুন পরিবারের সঙ্গে ব্যতিক্রমী ইফতার শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির

গুম-খুন পরিবারের সঙ্গে ব্যতিক্রমী ইফতার শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির

বিগত আওয়ামী সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ-আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল করেছেন বৃহত্তর বগুড়া সমিতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিবিদ ও শিক্ষার্থীরা।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে গুম-খুনের শিকার এবং জুলাই শহীদ-আহত পরিবারের সদস্য ও তাদের সন্তানরা উপস্থিত ছিল। তাদের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার। তিনিসহ অন্য নেতারা ভিকটিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শিশুদের খোঁজ-খবর নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেলাল, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার প্রমুখ।

শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মো. নাহিয়ান হোসেন।

অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১০

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১১

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১২

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৩

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৫

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৬

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৭

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৮

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৯

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০
X