কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

আকস্মিক বন্যায় আক্রান্ত নুরিস্তান প্রদেশ। ছবি: সংগৃহীত
আকস্মিক বন্যায় আক্রান্ত নুরিস্তান প্রদেশ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) শুরু হওয়া ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাদেশিক রাজধানী পারুন। আফগানিস্তানের তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল স্রোতে বহু ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। এ ছাড়া অন্তত ৮০ জন আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

নিখোঁজদের মধ্যে পারুন শহরের মেয়র এবং তার দুই দেহরক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তবে বন্যায় অধিকাংশ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকর্মীরা দ্রুত বন্যাদুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না। সংস্থাটি ‘ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির’ আশঙ্কার কথা জানিয়েছে। একইসঙ্গে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার কাজও চলছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আফগানিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, নুরিস্তানসহ বিভিন্ন প্রদেশে ব্যাপক বন উজাড়ের কারণে ভারী বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারছে না। ফলে আকস্মিক বন্যার ঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।

কালবেলা/এমএ/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X