বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ

যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন সড়কমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

'ঈদযাত্রায় ভাড়া নিয়ে নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভাঙার পথে' - যাত্রী কল্যাণ সমিতির এমন বিবৃতিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এক বেসরকারি টেলিভিশনে 'বাড়তি ভাড়া আদায়ে নতুন রেকর্ড' শীর্ষক অনুষ্ঠানে এ দাবি করেন সড়কমন্ত্রী।

ঈদযাত্রায় ভাড়া বেশি নেয়া হচ্ছে বিবৃতির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, যাত্রী কল্যাণ সমিতি নামে যে সংগঠনটা আছে তারা না জেনে এসব বলেছে, তাদের এই বিবৃতি উদ্দেশ্যপ্রণদিত, এসব কথার ভিত্তি নেই।

তিনি বলেন, তাদেরকে একটা পরিবহণের নাম বলতে বলেন যে কাউন্টার থেকে ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিয়েছে, টিকিট দেখাতে বলেন। এসমস্ত ভুঁইফোড় অনেক সংগঠন হয়েছে, যারা বিভ্রান্ত করতে চায় কোনো কোনো সময়। যাদের লোকবল নেই সুপারভিশন করার। দুই থেকে তিনজন এসে তাদের মনগড়া কথা বলার প্রবণতা আছে এবং এর থেকে সুবিধা নেয়ার চেষ্টা তাদের আছে।

বিচ্যুতির ঘটনা ঘটেছে স্বীকার করে তিনি বলেন, বিচ্যুতি যে ঘটেনি আমি তা বলছি না। এটা রাস্তায়, পথেঘাটে ঘটেছে, ঈদে মানুষের বাড়ি ফেরার আবেগকে এই তাড়নাকে অনেকে পূঁজি করার চেষ্টা করেছে। কিন্তু আমি ৫টি বাসস্টপে গিয়েছি, ছদ্মবেশে গিয়েছি, লোক পাঠিয়েছে। এসব স্থানে আর্মিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা রয়েছে। নয়টা মোবাইল কোর্ট থেকে ২৪টা করেছি। বিআরটিএ'র লোকজনসহ, মাজিস্ট্রেট রয়েছে সারাক্ষণ। কথা বলেছি, কেউ বলেনি কোন যাত্রী কোনো বাসমালিকদের কাউন্টার থেকে বেশি ভাড়া দিতে বাধ্য হয়েছে। পথে সাবকাউন্টারে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নিয়েছি। আমরা জানতে পারলেই ব্যবস্থা নিচ্ছি। তবে কোন জায়গায় স্বেচ্ছাচারীভাবে, ইচ্ছাধীনভাবে ভাড়া নেয়ার ঘটনা ঘটেনি।

এর আগে,বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সমীক্ষা প্রতিবেদনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, এবারের ঈদযাত্রায় ভাড়া নিয়ে নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভাঙার পথে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X