কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এবারের ঈদ তুলনামূলক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ঈদে বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। লঞ্চে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের উদ্বেগ আছে তবে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পেরেছি।

মন্ত্রী বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।’

আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের যে প্রত্যয় তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X