কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব, কারণ জানালেন পাম্প মালিকরা

রাজধানীর মগবাজারে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন | ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন | ছবি : সংগৃহীত

রাতের বেলায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। তাদের দাবি, নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই এ প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ প্রস্তাব তুলে ধরে।

সংগঠনটির নেতারা জানান, বর্তমানে জ্বালানি তেল বিক্রির সময় পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় কিছু অসাধু ও উচ্ছৃঙ্খল লোকজনের আনাগোনা বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে।

পাম্প মালিকদের দাবি, অনেক ক্ষেত্রে রাতের বেলায় সংঘবদ্ধভাবে এসে তেল নেওয়ার চেষ্টা, জোরপূর্বক পাম্প খোলা রাখা এবং নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটছে।

এ অবস্থায় পেট্রোল ও অকটেন বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিকভাবে চালু রাখার কথা জানিয়েছেন তারা, যাতে গণপরিবহন ও পণ্য পরিবহনে বিঘ্ন না ঘটে।

সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আরও জানান, জ্বালানির চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি তেল বিক্রি হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলছে।

এছাড়া পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি মনিটরিং জোরদার করা এবং ট্যাংক লরিতে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহের দাবিও জানান তারা।

পাম্প মালিকদের মতে, বর্তমান পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পেট্রোল-অকটেন বিক্রি চালু করা হলে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে এবং নিরাপত্তা ঝুঁকিও কমবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X