কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ইউনেস্কোর সহায়তায়

বাউলদের সামাজিক-অর্থনৈতিক জরিপ নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর (BNCU) সহযোগিতায় ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২৫ এর আওতায় ‘বাংলাদেশের বাউলদের সামাজিক-অর্থনৈতিক জরিপ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বাউলদের সামাজিক-অর্থনৈতিক জরিপ নিয়ে এই জাতীয় সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে উপস্থাপিত গবেষণায় দেশের ৬৪ জেলা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দুই হাজারেরও বেশি বাউলকে শনাক্ত করা হয়েছে। এতে বাউল সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, স্বাস্থ্যসেবা প্রাপ্তির সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার ঘাটতি স্পষ্টভাবে উঠে আসে। গবেষণায় বাউলদের জন্য একটি জাতীয় ডাটাবেস প্রণয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কার্যকর নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

আয়োজকরা জানান, বাউল সম্প্রদায়কে কেন্দ্র করে এটি দেশের প্রথম সমন্বিত জাতীয় উদ্যোগ, যা ভবিষ্যতে গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও প্রতিনিধি ড. সুজান ভাইজ, প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং জাতিসংঘের সাবেক গবেষণা পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মণ্ডল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন মৃধা এবং সংস্থার সাধারণ সম্পাদক ও প্রকল্প সমন্বয়ক সরদার হীরক রাজা। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. তারেক রেজা এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন ড. জাহীদুল কবীর লিটন।

সেমিনারে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সরাসরি ও অনলাইনে যুক্ত হন। তাদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শ্যামল চৌধুরী, ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাকলী ধর মণ্ডল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী পার্বতী বাউলসহ আরও অনেকে অংশ নেন।

এছাড়া উপস্থিত ছিলেন— বাংলা একাডেমির পরিচালক (লোকসংস্কৃতি ও আর্কাইভ) ড. তপন বাগচী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক সংগঠক এবং দেশের নানা প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১০

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১১

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১২

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৩

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৪

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১৫

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৬

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৭

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৮

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

২০
X