কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত যাতায়াতে পদ্মা সেতুতে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

গোল্ডেন লাইন পরিবহনের বাস দিয়ে শুরু ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিস্ট্রেশন। ছবি : কালবেলা
গোল্ডেন লাইন পরিবহনের বাস দিয়ে শুরু ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিস্ট্রেশন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর লক্ষ্যে সেতুর উভয় প্রান্তের জেলাগুলোয় আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এ আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

পদ্মা সেতুতে ইটিসি চালুকরণের বিষয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সুনির্দিষ্ট নির্দেশনা ও নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। যাতায়াত ব্যবস্থা আরও সহজতর ও গতিশীল করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতু পারাপার গাড়িগুলোতে ইটিসি রেজিস্ট্রেশন জন্য নিয়মিত লিফলেট দেওয়া হচ্ছে।

গত ০৩ এপ্রিল থেকে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টাল ‘আরএফআইডি’ স্ক্যানার দিয়ে শুরু হয় ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিস্ট্রেশন। এছাড়া মাওয়া প্রান্তে অবস্থিত নির্ধারিত রেজিস্ট্রেশন বুথে সপ্তাহের যে কোনো দিন রেজিস্ট্রেশন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সায়দাবাদ, যাত্রাবাড়ী ফিল্ড ইটিসি রেজিস্ট্রেশন করা হবে। ইটিসি রেজিস্ট্রেশনকৃত মোট গাড়ির সংখ্যা ৫৪৬।

ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে টোল প্রদান করা যাচ্ছে। বর্তমানে বিভিন্ন পরিবহনের বাস ও অন্যান্য যানবাহন নন-স্টপ ইটিসি ব্যবহার করে ৬০ কিলোমিটার/ঘণ্টার অধিক গতিতে না থেকে পদ্মার টোল প্লাজা অতিক্রম করার সুবিধা উপভোগ করছে।

পদ্মা সেতুতে ইটিসি ব্যবহারের ফলে যাত্রীরা যেসব বহুমুখী সুবিধা লাভ করবেন :

নন-স্টপ যাতায়াত : টোল প্লাজায় গাড়ি না থামিয়ে সরাসরি পার হওয়া যাবে, ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা করার ঝামেলা থাকবে না।

সময় ও জ্বালানি সাশ্রয় : স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ হওয়ায় যানজট কমবে এবং মূল্যবান সময় ও জ্বালানি সাশ্রয় হবে।

ক্যাশলেস লেনদেন : নগদ টাকা বহনের প্রয়োজন নেই, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে।

তাৎক্ষণিক বার্তা : প্রতিটি ট্রানজেকশনের পর গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টোল আদায়ের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইটিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে পদ্মা সেতুতে যাতায়াতকারী যানবাহনগুলো দ্রুততম সময়ে পারাপার হতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

পদ্মা সেতুর উভয় প্রান্তের জেলাগুলোতে নির্ধারিত বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট সব যানবাহনের মালিক ও চালকদের দ্রুততম সময়ের মধ্যে ইটিসি রেজিস্ট্রেশন সম্পন্ন করে আধুনিক এই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মেরুদণ্ড হিসেবে কাজ করছে।

কালবেলা/এমএসকেএম/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X