কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এই সংসদ জনগণের সংসদ : ডেপুটি স্পিকার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ভোটারদের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, 'এই সংসদ জনগণের সংসদ। আমি এলাকার সম্মানিত ভোটারদের দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাঁদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি।'

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ ভবনে নিজ কার্যালয়ে নির্বাচনী এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আগতদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়নে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, তার নির্বাচনী এলাকায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজংসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে পর্যায়ক্রমে সংসদ ভবন ও সংসদ অধিবেশন দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও বলেন, 'আজ আপনারা এসেছেন। পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো ও হাজং প্রতিনিধি দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কৃষক ও শ্রমিক—সব শ্রেণি-পেশার মানুষকে সংসদ সম্পর্কে ধারণা দিতে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।'

কালবেলা/পিআর/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X