কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মির্জা ফখরুল

জেসিআই আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
জেসিআই আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান, যাতে জাতীয় উন্নয়নে তাদের অবদান আরও শক্তিশালী হয়।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতে উন্নয়ন দেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন তিনি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ একটি অলাভজনক বৈশ্বিক প্ল্যাটফর্মের অংশ, যা তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X