কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে— এমন অভিযোগ তুলে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং যাচাই করে দেখা গেছে, প্রচারিত এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে থাকে। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে নিয়োগের সুযোগ নেই।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X