কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের অর্থ বাজেটে বরাদ্দ রাখা হবে : অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের অর্থ
ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে, বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলেও জানান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে, কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।

এর আগে, গত ১০ মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের লক্ষ্য মোট চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় এনে অভাবী মানুষের সংসারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X