কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের বহরে যুক্ত হবে হেলিকপ্টার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্ট গার্ডের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়েও কাজ করছে বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে এ বাহিনী।

এ সময় গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী।

বাহিনীটির মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, কোস্ট গার্ড সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন সদস্য জীবন দিয়েছেন।

জনবল নিয়ে মহাপরিচালক বলেন, ঘাটতি পূরণ হলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বাহিনীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

১০

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১১

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১২

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৩

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৪

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৫

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৭

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৮

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

২০
X