কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

শিশু নিয়ে হাসপাতালে ভর্তি স্বজনরা। পুরোনো ছবি
শিশু নিয়ে হাসপাতালে ভর্তি স্বজনরা। পুরোনো ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ছয় শিশুর মধ্যে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ২৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়ে তিন শিশুই ঢাকায় মারা গেছে। আর হাম উপসর্গে বরিশালে দুই জন, ঢাকায় দুই জন, রাজশাহীতে একজন ও সিলেটে একজন মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ২২৬ শিশুর মৃত্যুর খবর গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৯৯১ শিশু।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১০

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১১

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১২

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৩

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৪

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৫

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৭

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৮

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১৯

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

২০
X