ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি পারমাণবিক শক্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং উদ্বোধন। ছবি : কালবেলা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং উদ্বোধন। ছবি : কালবেলা

পারমাণবিক শক্তি বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরপর তিনি আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের উদ্বোধন করেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাওয়ার আগে এটিই চূড়ান্ত ধাপ, যার মাধ্যমে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম শুরু হলো।

ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের জন্য আজ এই দিনটি ঐতিহাসিক। এটি বাংলাদেশের দীর্ঘযাত্রার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়, এটি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। এই প্রকল্প জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত করার মাধ্যমে দেশের শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, রাশিয়া আমাদের স্বাধীনতা সংগ্রামের অকৃত্তিম বন্ধু। বাংলাদেশের অগ্রযাত্রায় রাশিয়া রূপপুর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য আমরা কৃতজ্ঞ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। কারণ নিরাপত্তাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার। এই পারমাণবিক কেন্দ্র ঢাকা ও মস্কোর মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেবে।

চুল্লিতে পরমাণু রড আপলোডে জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে দেশের জ্বালানি খাত নতুন দিগন্ত উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: দাবি ট্রাম্পের

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১১

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১২

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৩

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৪

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৫

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৬

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৭

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

২০
X