কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবি : সংগৃহীত
মুম্বাইয়ে টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবি : সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই ও তার আশেপাশের এলাকা টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হওয়ায় এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কায় শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমতাবস্থায় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

রোববার (০৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাই ও আশপাশের শহরগুলোর জনগণকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সতর্ক থাকতে এবং শুধুমাত্র একান্ত প্রয়োজন হলেই বাইরে বের হতে অনুরোধ করেছে।

কর্তৃপক্ষের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং কয়েকটি এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বর্ষণ রেকর্ড করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সংস্থার মেট্রো ও বাসসহ গণপরিবহন পরিষেবা স্বাভাবিকভাবে চলছিল, তবে যাত্রীরা অভিযোগ করেছেন যে শহরতলির রেল পরিষেবা কিছুটা দেরিতে চলছে।

বিএমসি জনগণকে নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং যেকোনো জরুরি অবস্থায় তাৎক্ষণিক সহায়তার জন্য পৌর সংস্থার হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগ করতে অনুরোধ করেছে।

এছাড়াও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকা এবং উপকূলীয় অঞ্চলে, কারণ রবিবার বিকেল ৩টা ২২ মিনিটে ৪.১৯ মিটার উঁচু জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে আরও একটি ৩.৫১ মিটার উঁচু জোয়ারের পূর্বাভাসও দেওয়া হয়।

শনিবার মুম্বাইয়ে প্রবল বর্ষণ আঘাত হানার পর শহরের বিভিন্ন অংশে ১২ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নিচু এলাকাগুলো প্লাবিত, রাস্তায় ধস, গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে।

টানা বৃষ্টির কারণে পার্শ্ববর্তী থানে, পালঘর, নভি মুম্বাইয়ের পাশাপাশি পুনে অঞ্চলেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, যেখানে ভূমিধস, জলমগ্ন এলাকায় রাস্তা বন্ধ এবং বন্যা কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: দাবি ট্রাম্পের

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১১

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১২

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৩

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৪

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৫

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৬

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৭

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

২০
X