কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তেল সংকটে বিপণন কোম্পানিগুলোকে দুষলেন মন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল।

শনিবার (২ মে) বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত তিন মাসে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে, আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি। জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

জ্বালানি সংকটের পেছনে কৃত্রিম কারণ ছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। পারলে গাড়ির এই লাইনও থাকত না। এখন তো আর লাইন নেই।

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে। যে ধরনের প্রশিক্ষণ কাজে লাগবে, সেই ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার। আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম, একটি স্বপ্ন নিয়ে গিয়েছিলাম, কিন্তু জীবদ্দশায় সেই স্বপ্ন অনেকটা ভঙ্গ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পাথর তুলে বসে আছি, কিন্তু আমাদের পাথর কেউ নিচ্ছে না, স্তূপ হয়ে জমে আছে। বড়পুকুরিয়ায় বিদ্যুৎ কেন্দ্র চলছে না, কয়লা জমে আছে। এই খাতকে শক্ত হাতে পরিচালনা করা দরকার এবং নিয়মিত গবেষণার মাধ্যমে এগিয়ে নিতে হবে। গবেষকদের আকৃষ্ট করা, ব্রেইন ড্রেন রোধ করা এবং ভূতাত্ত্বিক ও খনিজ উত্তোলন খাতে বিশেষ পরিকল্পনা নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X