কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:১২ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৫ জেলায় বন্যার পূর্বাভাস

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে নদ-নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিন অতিভারী বৃষ্টির ফলে তা বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে সিলেট ও সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে। একই অববাহিকার সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী অববাহিকার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও এখনও তা প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকলেও নেত্রকোনার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। এছাড়া নেত্রকোনার মগরা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

ধনু-বাউলাই অববাহিকার ক্ষেত্রে দেখা গেছে, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নেত্রকোনার নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে।

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার পূর্বাভাস মিলেছে। মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে মৌলভীবাজারের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি এবং হবিগঞ্জ জেলায় বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এসব অঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে, যা সার্বিক বন্যা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X