কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

দুইদিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, পুলিশের মূল গুরুত্ব থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনায়।

রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রাজধানীতে চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরুর কথাও জানান তিনি।

মো. সরওয়ার বলেন, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে অপরাধ সংঘটিত হলেও তারা মূলত নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়, সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার ঘটনা তুলনামূলক কম। তবে এসব অপরাধী চক্রকে নজরদারিতে রেখে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তিন বলেন, অপরাধ দমনের অংশ হিসেবে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়াসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ নেওয়া হয়েছে। এজন্য চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভির মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিবি, সিটিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া ও প্রতারণা ঠেকাতে প্রযুক্তিভিত্তিক তদন্তও জোরদার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছোটখাটো বিক্রেতাদের বদলে বড় বড় মাদকের চালান জব্দ করা হচ্ছে। সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করে তাদের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১০

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১১

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১২

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৩

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৪

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৫

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৬

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৭

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৮

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৯

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

২০
X