কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অফিসার্স মেস ঢাকায় এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিপিএম) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এছাড়া সহ-সভাপতি পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশীদ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের নির্বাচিত হয়েছেন।

অর্থ-সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় পুলিশ অফিসার্স মেস এর ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের আগের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐকমত্যের ভিত্তিতে উপযুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা।

সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে।

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৩

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৫

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৬

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৮

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৯

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

২০
X